গির্জা ও স্কুলের সামনে ময়লার ভাগাড় নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

রাজধানীর নয়ানগরে খ্রিষ্টান সম্প্রদায়ের উপাসনালয় এবং একটি বিদ্যালয়ের সামনে ময়লার ভাগাড় নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার নয়ানগরের ডি. মাজেনড গির্জা ও সেন্ট ইউজিন স্কুলের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে অংশ নেন খ্রিষ্টধর্মের অনুসারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা। বক্তারা বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লার ভাগাড় নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে গির্জায় আগত ভক্ত এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হবে।

জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন গির্জা ও স্কুলের বিপরীত পাশে একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করছে। যেখানে গৃহস্থালি বর্জ্য সাময়িকভাবে জমা করে পরে ল্যান্ডফিলে পাঠানো হবে। আগে ওই এলাকায় এসটিএস ছিল নতুনবাজার বাসস্ট্যান্ডসংলগ্ন স্থানে।

বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বলেন, “ধর্মীয় উপাসনালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এ ধরনের ময়লা–আবর্জনা রাখলে তা শিক্ষা ও প্রার্থনার পরিবেশ নষ্ট করবে। কোমলমতি শিশুদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”

নয়ানগর খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি রিচার্ড রিপন সরদার বলেন, “বিশ্বের কোথাও উপাসনালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ময়লার ডিপো নির্মাণ করা হয় না। যেখানে শত শত মানুষ প্রার্থনায় মিলিত হন, সেখানে শান্ত ও পরিষ্কার পরিবেশ থাকা জরুরি।”

আদিবাসী যুব ফোরামের সহসভাপতি টনি চিরান বলেন, “গির্জা ও স্কুলের পাশে ময়লার ডিপো স্থাপন হতাশাজনক। ধর্মীয় ও শিক্ষার পরিবেশ রক্ষায় এ প্রকল্প অবিলম্বে বন্ধ করতে হবে।”

গির্জার পুরোহিত ফাদার সুবাস কস্তা ওএমআই ঢাকা উত্তর সিটি করপোরেশনকে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে আরও বক্তব্য দেন— ফাদার জনি ফিনি ওএমআইসেন্ট ইউজিন স্কুলের প্রধান শিক্ষক ফাদার পিন্টু কস্তা ওএমআইঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের প্রধান শিক্ষক রতন পিটার গমেজত্রিপুরা সমবায় সমিতির সভাপতি ক্লেমেন্ট ত্রিপুরাকারিতাস বাংলাদেশের প্রতিনিধি মার্টিন রোনাল্ড প্রামানিকবারিধারা সোসাইটির প্রতিনিধি সাইফুর রহমান, এবং আদিবাসী জাতীয়তাবাদী দলের সদস্যসচিব শিশির দিও প্রমুখ।

শিক্ষার্থীরা “স্কুলের সামনে ময়লার ভাগাড় চাই না” লেখা প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেয়, যা এলাকাজুড়ে ব্যাপক সাড়া তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *