পোপ ফ্রান্সিস বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সাহায্য বিতরণের সুবিধার্থে মানবিক সহায়তার পরিচালনাকারী কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।
রবিবার এক প্রার্থনা অনুষ্ঠানের সময় পোপ উল্লেখ করেছেন যে, “৮০০,০০০ এরও বেশি লোক” ছাড়াও মিয়ানমারে সহিংসতা থেকে পালিয়ে আসা অনেক রোহিঙ্গা শরণার্থী এবং যারা “অনিশ্চিত পরিস্থিতিতে” বাংলাদেশে আসছে তাদের সাহায্যের প্রয়োজন।
তিনি সবাইকে বলেন “আমি আপনাদেরকে মায়ানমার-বাংলাদেশ সীমান্তে বসবাসকারী মানুষদের জন্য প্রার্থনা করার জন্য আহ্ববান জানাচ্ছি বিশেষভাবে যারা এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য,” ।
১৪ মে শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমারের কিয়াউকপিউ শহরের মধ্যে স্থলভাগে আঘাত হানলে ৪১ জন নিহত এবং প্রায় ৭০০ জন আহত হয়। একটি OCHA রিপোর্ট অনুমান করে যে এটি মিয়ানমারে প্রায় ৫.৪ মিলিয়ন মানুষকে প্রভাবিত করেছে এবং ৩.২ মিলিয়ন মানবিক সহায়তার প্রয়োজন।
বাংলাদেশে, সেই রিপোর্ট অনুসারে, ঘূর্ণিঝড়টি আনুমানিক ২.৩ মিলিয়ন মানুষকে প্রভাবিত করেছিল এবং প্রায় ১২,০০০ ঘরবাড়ি ধ্বংস করেছিল।
তিনি এই ক্ষতিগ্রস্ত ভাই-বোনদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবার আহ্বান করেন সবাইকে।
-ভাতিকান সংবাদ