১০ মে ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে, ইতালির রোমে কারিতাস এশিয়া আঞ্চলিক সম্মেলনে কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট এর দ্বায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও ।
সম্মেলনে উপস্থিত সকলের ভোট প্রদান করার মধ্যদিয়ে তিনি ১৩ ভোট পেয়ে পুনরায় কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন।
উল্লেখ্য, ১১-১৬ মে, কারিতাস ইন্টারন্যাশনাল-এর ২২তম সাধারণ অধিবেশন ইতালির রোমে অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে কর্মরত ১৬২টি কারিতাস সংস্থার প্রতিনিধিত্বকারী প্রায় ৪০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেবেন।
কারিতাস ইন্টারন্যাশনাল-এর সাধারণ পরিষদ প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়, এছাড়াও কনফেডারেশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, কোষাধ্যক্ষের পাশাপাশি নির্বাহী বোর্ড এবং প্রতিনিধি পরিষদ নির্বাচন করার জন্য।