পুনরায় কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও

১০ মে ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে, ইতালির রোমে কারিতাস এশিয়া আঞ্চলিক সম্মেলনে কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট এর দ্বায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও ।

সম্মেলনে উপস্থিত সকলের ভোট প্রদান করার মধ্যদিয়ে তিনি ১৩ ভোট পেয়ে পুনরায় কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন।

উল্লেখ্য, ১১-১৬ মে, কারিতাস ইন্টারন্যাশনাল-এর ২২তম সাধারণ অধিবেশন ইতালির রোমে অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে কর্মরত ১৬২টি কারিতাস সংস্থার প্রতিনিধিত্বকারী প্রায় ৪০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেবেন।

কারিতাস ইন্টারন্যাশনাল-এর সাধারণ পরিষদ প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়, এছাড়াও কনফেডারেশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, কোষাধ্যক্ষের পাশাপাশি নির্বাহী বোর্ড এবং প্রতিনিধি পরিষদ নির্বাচন করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *