বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ

মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের

বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরাম।

শনিবার, ১২ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ ফোরামের নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ফোরামের আহ্বায়ক সুরঞ্জন ঘোষ লিখিত বক্তব্য পাঠ করেন।

বক্তব্যে বলা হয়, ধর্মীয় বিভাজনের পরিবর্তে দেশের মানুষের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করাই ফোরামের অন্যতম লক্ষ্য।

ফোরামের স্লোগান হিসেবে বলা হয়েছে— ‘বিভেদ নয়, ঐক্য।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ধর্মনির্বিশেষে সকল বাংলাদেশি নাগরিককে অভিন্ন জাতিসত্তার অংশ হিসেবে প্রতিষ্ঠিত করা ফোরামের একটি প্রধান উদ্দেশ্য।

এছাড়া সাম্প্রদায়িক উস্কানি, গুজব ও বিদ্বেষমূলক প্রচারণা চিহ্নিত ও প্রতিরোধের কথাও তুলে ধরা হয়।

ফোরামের পক্ষ থেকে বলা হয়, মসজিদ, মন্দির, গির্জা ও বিহার আলাদা হলেও দেশের মানুষের মাতৃভূমি ও ভবিষ্যৎ অভিন্ন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন সময়ে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের স্মরণ করা হয়।

বক্তব্যে পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের পাশাপাশি রাজনৈতিক আন্দোলনে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।

এ সময় প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথাও উল্লেখ করা হয়।

ফোরামের পক্ষ থেকে বলা হয়, একটি ন্যায়ভিত্তিক, অসাম্প্রদায়িক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করতে চায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।